কিডনি পরিবহনে ড্রোন!

৩ মে, ২০১৯ ১৮:১৭  
চিকিৎসা খাতকে প্রতিনিয়তই পাল্টে দিচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই চিকিৎসা সেবা পাওয়া যায়। তবে মানব অঙ্গ পরিবহনের জন্য প্রযুক্তির ব্যবহার, ভাবতেই অবাক লাগে। কিন্তু হ্যাঁ, সম্প্রতি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে কিডনি পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছে ড্রোন। ঘটনাটি সমগ্র বিশ্বে এবারই প্রথম। গত ১৯ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টার এই কাজটি করেছে। জরুরী প্রয়োজনে কম সময়ে অঙ্গ পরিবহনের জন্য তারা এই উদ্যোগ নেন। এতে অনেক বেশি সুরক্ষিত ভাবেই কিডনি পরিবহন সম্ভব হয়েছে। বাল্টিমারোর বাসিন্দা ৪৪ বছর বয়সী এক মহিলার শরীরে উক্ত কিনডিটি প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানের চেয়েও কম সময়ে ড্রোনে পরিবহনে সময় কম লেগেছে। তারা মনে করেন এই ব্যবস্থা আগামী দিনে নতুন দিগন্তের সূচনা করবে।